বিজ্ঞাপন

অপপ্রচারের প্রতিবাদে মারিয়ার সাবেক মেম্বার সাহাবুদ্দিনের সংবাদ সম্মেলন

দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা ও কুরুচিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে মারিয়া ইউনিয়নের বগাদিয়া মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সাহাবুদ্দিন মেম্বার অভিযোগ করে বলেন, এলাকার কিছু স্বার্থান্বেষী, প্রভাবশালী ও দুষ্কৃতকারী মহল দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চালিয়ে আসছে। সম্প্রতি তারা আমাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানহানি করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে ওই চক্রটি আমাকে একটি মিথ্যা নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

তিনি এই ভিত্তিহীন ও কাল্পনিক অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মারিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে যখন মেম্বার ছিলাম, তখন সাধ্যমতো সাধারণ মানুষের পাশে থেকে সেবা করেছি। আজ আমার বয়স হয়েছে নানাবিধ শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও এখনো সমাজের যেকোনো মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। জীবনের শেষ প্রান্তে এসে আমার দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদাকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার জন্য অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই চক্রটির প্ররোচনায় এক নারি কেলেঙ্কারি মাধ্যমে থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করানো হয়েছিল। তবে পরবর্তীকালে অভিযোগকারীরা সত্য অনুধাবন করতে পেরে ও নিজেদের ভুল বুঝতে পেরে থানায় প্রদত্ত লিখিত অভিযোগটি প্রত্যাহার করে নেয়। এতেই প্রমাণিত হয় যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাহাবুদ্দিন মেম্বার এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং সত্য ঘটনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

পড়ুন:চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষককে শোকজ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন