বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।
এলাকাগুলো হলো— পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লা।
কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে গাছের ডালপালা কাটা হবে।
পড়ুন : বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া চলতি বছরেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সা/


