আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন খাতের জন্য একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পড়ুন: নরেন্দ্র মোদির পদত্যাগের ভুয়া চিঠি ভাইরাল
আর/


