বিজ্ঞাপন

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, অন্ত:বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩ টি অধ্যাদেশ জারী করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।

সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না । এনসিপিকে পরামর্শ দেব, নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান তবে বিএনপি আপনাদের সহযোগীতা করবে ।

আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা ।

পড়ুন : দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২২১৬ টাকা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন