বিজ্ঞাপন

মেহেরপুরে ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, জামায়াত নেতা জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সামগ্রী বিতরণের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন : দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২২১৬ টাকা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন