বিজ্ঞাপন

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করত এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক সন্ন্যাসীরহাটসংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনে একটি কৃষি জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এর আগে বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও সেটি শ্রমিকদের নজরে আসেনি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে কাজ শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আন্তর্জাতিক সংবাদ

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন : লোকসভায় প্রতিবেদন: শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন