নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ জনসহ বিভিন্ন মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ও এর আগের দিন বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ জন, দস্যুতা মামলার ১ জন, ও নিয়মিত মামলার ১ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং পুলিশ আইনে ৪ জন রয়েছেন।
গ্রেফতার হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিরা হলেন— উজ্জল হোসেন (৩২), তাজুল ইসলাম জিতু (২৯), মেজবাহ উদ্দিন (৪০), টিপন (৪৬), আব্দুর রব (৫৬) ও মনির হোসেন (৫৫)। এছাড়া দস্যুতা মামলায় আল আমিন ওরফে সাগর (৩২), পূর্বের মামলায় ওয়াদুত মোল্লা (৫২), পুলিশ আইনে মেহেদী হাসান ইমুন (৩০), সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫) ও ফয়সাল (২৫) এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ফারুককে আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান,বৃহস্পতিবার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: মরক্কো থেকে সাগরের সীমানা পেরিয়ে স্পেনে ঢুকলো ৫০ হাজার মানুষ
আর/


