বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসু বৈঠক হয়েছে, বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। তিনি জানান, বিনিয়োগের লক্ষে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশের কৃষি শিল্প ও আইটি সেক্টরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সার্জিও গর। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

একই দিন এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) দেশটির জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল–৩ থেকে কমিয়ে লেভেল–২ করেছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

ঢাকায় পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেয়া আরেক পোস্টে সার্জিও গর বাংলাদেশ সফর শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে সফরজুড়ে ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

তিন দিনের সফর শেষে শনিবার দুপুরে সার্জিও গরের দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে

পড়ুন : গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন