বিজ্ঞাপন

পাবনায় স্কুল ছাত্র অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহী বিভাগের পাবনার জেলার অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ২৯ জুলাই স্কুল শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব অপহরণের অভিযোগের সূত্রমতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দ্রজিৎ দাস রায় দেব। কিন্ত সে আর বাড়ি ফিরে যায়নি। পরিবারের লোকজন জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অপায়ন্তর তারা ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে পাবনা পৌরসভার শিবরামপুরের প্রলয় দাস রায়ের ছেলে। ২৩ জুলাই রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনা পৌর সদরের দিলালপুর বেলতলা সড়কে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে ইন্দ্রজিৎ দাস রায় দেবকে অপহরণ করে। অপহরণকারীরা ইন্দ্রজিৎ এর স্বজনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সঠিক সময়ে মুক্তিপনের টাকা না দিলে ইন্দ্রজিৎতে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের দিলালপুর কফিলউদ্দিন পাড়া মহল্লার আফনান আহম্মেদ আবির (২১) মৃত ইমরান হোসেনের ছেলে, লোকমান হোসেনের ছেলে রাকিব হাসান (১৯), শালগাড়িয়ার শরিফুল ইসলামের ছেলে নাজমুস সাদাত নাফি (১৯), দিলালপুরের উজ্জ্বল শেখের ছেলে বিশাল শেখ সাদ (২২) এবং সুজানগরের আমিনপুর থানাধীন দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সানজিদ হাসান সুপ্ত (১৯)।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রাশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও জড়িতদের আটক করে। এবিষয়ে ইন্দ্রজিৎ দাস রায় দেবের মা রিতা রাণী দাস রায় বাদি হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্তদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন : ফিরে দেখা জুলাই ৩২: জামায়াত নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বিক্ষোভে উত্তাল দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন