বিজ্ঞাপন

বন্ধ টাঙ্গাইল কটন মিলস্ পরিদর্শনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, দ্রুত চালুর আশ্বাস

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোড়াই কটন মিলস্ পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় তিনি জানান, দেশের বন্ধ শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার এবং গোড়াই কটন মিলস্ দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী গোড়াই কটন মিলস্ প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

একসময় হাজারো শ্রমিকের কর্মসংস্থানের কেন্দ্র ছিল গোড়াই কটন মিলস্। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন অসংখ্য শ্রমিক। স্থানীয়দের দাবি, গোড়াই কটন মিলস্ পুনরায় চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি বলেন, “সরকার বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে যতগুলো কারখানা বন্ধ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান, বিটিএমসির সচিব ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অচল গোড়াই কটন মিলস্ আবারও উৎপাদনে ফিরবে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।

পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন