বিজ্ঞাপন

সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, ক্লোপজি ক্রীম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ী, চা পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি, বারকী নৌকা আটক করতে সক্ষম হয়। 

আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৭৮ লক্ষ ৯৭ হাজার টাকা।

দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : মার্কিন এআই ব্যবহার করেই প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে চীন: রয়টার্স

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন