গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে তারা কোনো ধরনের আপস না করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পড়ুন : মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু


