বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহ জামায়াত ইসলামের উদ্যগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলঠি শুরু হয়ে চুয়াডাঙ্গা ষ্ট্যান্ডে যেয়ে শেষ হয়।

ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের এমপি এবং জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান, ঝিনাইদহ ৪ আসনের এমপি মাওলানা আবু তালিব, সদর উপজেলা আমীর ড.হাবিবুর রহমান, শৈলকূপা উপজেলা আমীর মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর আঃ হক , শহর আমীর এ্যাডঃ ইসমাইল হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

সে সময় বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন রকমের ছলচাতুড়ি এ দেশের জনগণ মানবে না । গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ফল ভালো হবে না। এখনই আপনারা সাবধান হয়ে যান। মানুষের সাথে প্রতারণা করবেন না। ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ মানুষ দেখতে পাচ্ছে না। আপনারা আসলে কি চান জনগণ তা জানতে চায়। বিএনপির এমন মোনাফেকি আচরণে দেশের জনগণ চরম ক্ষুব্ধ। মানুষের গণরায়, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

পড়ুন : মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন