বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফটিকছড়ি সফর: বাবুনগর মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়িসহ কয়েকটি উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এ লক্ষ্যে সম্ভাব্য সফরস্থলগুলো সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর পরিচালিত আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর (বাবুনগর মাদ্রাসা) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফটিকছড়ি সফরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাবুনগর মাদ্রাসা সফরের সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় সম্ভাব্য সফরস্থল পরিদর্শন করতে এসেছি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সম্ভাব্য হেলিপ্যাডের স্থান, প্রধানমন্ত্রী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সম্ভাব্য সাক্ষাৎ কক্ষ এবং সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থা ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান, ফটিকছড়ি উপজেলা হেফাজতের আমির আল্লামা মোহাম্মদ আইয়ুব বাবুনগরী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : চোখের সামনে গ্রাম গিলে খাচ্ছে ব্রহ্মপুত্র: ঘরবাড়ি হারিয়ে দিশেহারা শত পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন