বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ মোহাম্মদ রবিউল ইসলাম (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে এমন তথ্য পেয়ে সীমান্ত পিলার আটাত্তর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে থামায় অবস্থানরত বিজিবি সদস্যরা। এসময় দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন আকারের ঊনচল্লিশ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন ছয় কেজি নয়শ আটষট্টি গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ তেষট্টি হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যেই বহন করছিলেন তিনি।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ একশ চল্লিশ টাকাও জব্দ করা হয়।

আটক আসামি ও মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান।

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুরে গাছ কেটে রাহাজানির শঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন