বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচকে (একিউআই) জাকার্তার স্কোর ১৭৪। অন্যদিকে তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ ঢাকার বায়ুমান সূচকের স্কোর ৭৩, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য প্রকাশ করা হয়।
বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচকের স্কোর ১৫৮। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৫৪। চতুর্থ স্থানে রয়েছে বাহরাইনের মানামা, যার স্কোর ১৪৫। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩২।
উল্লেখ্য, একটি শহরের বাতাসের মান কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়।
পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন: জানুয়ারির আগে ভোটে অনাগ্রহ বিএনপির
আর/


