বিজ্ঞাপন

দিনাজপুরে পেট্রোল ঢেলে স্ত্রীকে হত্যা

দিনাজপুরের বিরল উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মর্মান্তিক এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে রাতেই আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। প্রায় দুই মাস আগে অভিযুক্ত মাহবুবুর রহমানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১০ টার দিকে সন্তানদের দেখার কথা বলে শ্যামলীর বাড়িতে যান মাহবুবুর রহমান। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে, অভিযোগ অনুযায়ী, শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পড়ুন:ময়মনসিংহ বিভাগের সেরা ম্যানেজার নির্বাচিত কাউসার আকন্দ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন