জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদীয় দলের বৈঠক করেছে বিএনপি।
বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে। সভায় বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।’
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সভায় অংশ নেওয়া সংসদ সদস্যরা জানিয়েছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের পরিস্থিতি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় সভা।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
পড়ুন : যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আলী সোহাগ আটক


