ঢাকার ধামরাই উপজেলার সোয়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। রোববার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সোয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, ধামরাই উপজেলার সোয়াপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. তাজুল ইসলাম (৩২)।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাজুল ইসলামকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


