বিজ্ঞাপন

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এ্যাড. রুহুল কবির রিজভী। সভায় সভা বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ মামুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন