বিজ্ঞাপন

হাবিবুর রহমান হাবিবকে নিয়ে ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মানহানিকর মন্তব্য

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির পদকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সভাপতির পদ না পাওয়ায় জেলা বিএনপির আহ্বায়ককে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। তার ওই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেছেন।

শরীফুল ইসলাম শরীফ দাবি করেন, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে অনৈতিক লেনদেন হয়েছে। তার ভাষ্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অনৈতিক লেনদেনের মাধ্যমে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে তসলিম আরিফ তুষারকে নির্বাচিত করেছেন।

গত শনিবার নিজের ফেসবুক পোস্টে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে শরীফ লিখেছেন, ‘ঈশ্বরদী-আটঘরিয়ার ধানের শীষের প্রিয় অভিভাবকের কাছে প্রশ্ন। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমির হোসেন বাবলু মহলদারের ছেলে এবং শেখ হাসিনার ডান হাত খ্যাত অবসরপ্রাপ্ত ডিআইজি নওশের সাহেবের ভাতিজা তুষার মহলদারের কাছে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ কত টাকায় বেচলেন?’

পোস্টটি করার পর থেকেই পক্ষে ও বিপক্ষে স্থানীয় রাজনৈতিক নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন।

এ ঘটনায় আজ রবিবার বিকালে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শরীফের ওই পোস্টের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, শরীফুল ইসলাম শরীফ এর আগে বিদ্যালয়টির পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও মাদকাসক্ত হওয়ায় এবার তাকে কমিটিতে রাখেননি অভিভাবকরা। ফলে সভাপতির পদ হাতছাড়া হওয়ায় ক্ষোভ থেকে তিনি জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করেছেন। অনৈতিক লেনদেনের কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরীফের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে বহিষ্কারের দাবি জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুকুল, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তসলিম আরিফ তুষার, কৃষক দলের সদস্য সচিব মইনুল হক সরদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর মহলদারসহ অন্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন