বিজ্ঞাপন

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার

জুলাই মাসে দেশে এসেছে প্রায় ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বৈধ ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের এ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)। রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এই তথ্যে আরও জানা যায়, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন