বিজ্ঞাপন

এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক

অবশেষে সরকার ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছেন নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে।

তিনি অতীতে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মো. ফজলুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সাবেক প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ গত ২৭ জুন শেষ হওয়ার পর থেকে প্রায় দেড় মাস পদটি শূন্য ছিল। সেই শূন্যতা পূরণ করতেই নতুন করে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ফজলুল হককে দায়িত্ব দেয়া হলো।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সংগঠনের সদস্যদের একটি অংশ আন্দোলনে নামে। ওই পরিস্থিতিতে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

প্রায় এক বছর দায়িত্ব পালন করলেও হাফিজুর রহমানের মেয়াদে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও তার সময়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে তফসিল প্রকাশের পর বাণিজ্য সংগঠন বিধিমালার কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে একাধিক ব্যবসায়ী সংগঠন আদালতে রিট করলে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন : গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : পেট্রোবাংলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন