বিজ্ঞাপন

খুলনায় ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ বি কোম্পানির তিন সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬।

আজ রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৬ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইলিয়াস সরদার (৪২), মোঃ সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।

র‍্যাব-৬ সূত্র জানায়, নান্না বেপারির বাসায় তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজতে থাকা দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সরকা‌রি রাস্তা নি‌য়ে বি‌রোধে হত্যা, ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন