উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ২ আগস্ট রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফটিকছড়ির সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল বারিকের সভাপতিত্বে ও ছাত্রনেতা মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থান নারায়ণহাট দক্ষিণ জুজখোলা মৌজায় স্থাপনের দাবি ও চট্টগ্রাম জেলা প্রশাসক উপজেলা সদর দুরত্বের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন করা বহু আগের এতদাঅঞ্চলের মানুষের দাবি ছিল। দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে বিভাজিত করে আলাদা উপজেলা ঘোষণা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ প্রস্তাব প্রদান করে। ইহা অত্যন্ত আনন্দের, যৌক্তিক স্থানে সদর দপ্তর করণের দাবি ও ডিসির বিতর্কিত বক্তব্য আজ আমরা সর্বসাধারণের সম্পৃক্ততায় মানববন্ধন করছি। আমাদের দাবি যৌক্তিক স্থানে স্থান হিসাবে নারায়ণহাটের জুজখোলা মৌজায় উপজেলা সদর দপ্তর করা। আজ উত্তর ফটিকছড়ি সর্বসাধারণের উপস্থিতিতে এটাই প্রমাণ করে।
বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম.এ.হামিদ,নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, চুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাতুল শীল,উত্তর জেলা যুবদল নেতা রোকন উদ্দিন সিকদার, ব্যবসায়ী ও উদ্যোক্তা খলিলুর রহমান খলিল,ব্যবসায়ী সাজ্জাদ মাহমুদ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মদ শহিদুল ইসলাম, ব্যবসায়ী এস.এম.ইকবাল বাহার,জুলাই যোদ্ধা মুহাম্মদ নয়ন,জুলাই যোদ্ধা জাহিন জামান আয়াত,বাগানবাজার প্রতিনিধি বেলাল হোসেন নয়ন,দাঁতমারা প্রতিনিধি এম.এ.হামিদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মুহাম্মদ আকাশ, সিটি কলেজ ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল্লাহ, সাউদার্ন বিশ্বিবদ্যালয় ছাত্রনেতা মুহাম্মদ আবদুর রাজ্জাক, ইসলামী ছাত্রশিবির নারায়ণহাট ইউনিয়ন নেতা মুহাম্মদ ফারুক,স্বপ্নের ফটিকছড়ি প্রতিনিধি মুহাম্মদ ফরহাদ,ছাত্রনেতা মুহাম্মদ জামাল উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্রনেতা মুহাম্মদ আশিক, কর আইনজীবী নেওয়াজ,আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহান নুরী,ব্যবসায়ী মুহাম্মদ নোমান,যুবনেতা শরিফ উদ্দিন শাহিন,ছাত্রনেতা রাইয়ান,ছাত্রনেতা মুহাম্মদ ইরফান,মুহাম্মদ পারবেজ,মুহাম্মদ নাঈম,মুহাম্মদ সাকিব প্রমুখ।
পড়ুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
সা/


