বিজ্ঞাপন

নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন: ওসমান হাদি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন। এ বিষয়ে নীরব না থেকে জনগণের সামনে পরিষ্কার অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘জনাব তারেক রহমান, জনগণের জানার অধিকার আছে—আপনার পরিকল্পনা কী? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করবেন কবে? শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কবে হবে? নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন।’

এছাড়া তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাইয়ের সংস্কার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

পড়ুন: বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন