বিজ্ঞাপন

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ বরগুনাবাসী বিদ্যুৎ অফিস ঘেরাও

লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে এবং সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সাত দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি ওজোপাডিকোর কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, তাঁদের সাত দফা দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হলো বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা।

তারা আরও বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে বরগুনার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন হাজারো জেলে ও ব্যবসায়ী।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

পরে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ওজোপাডিকোর কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

পড়ুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন