বিজ্ঞাপন

দিনাজপুরে ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দিনাজপুর সদরের বড়গ্রাম বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে এ ধরনের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে নৌ-পুলিশের অভিযানে জালসহ জেলে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন