বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি স্থানে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় ছাত্র সংগঠনের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে এসব সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।

আলিয়া মাদ্রাসা এলাকা থেকে আহত অবস্থায় মো. সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা গুরুতর। সানাউল্লার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা।

এর আগে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিস আলমের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন