বিজ্ঞাপন

শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

আসন্ন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘মাইসা’-এর শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর প্রথমবারের মতো নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এই কঠিন সময় পার করছেন।

বিজ্ঞাপন

রাশমিকা জানান, ‘মাইসা’ ছবির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার ডান নিতম্বের একটি গুরুত্বপূর্ণ টেন্ডন (পেশি ও হাড়ের সংযোগকারী টিস্যু) বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে হাঁটা-চলা, পা তোলা এবং দৈনন্দিন কাজকর্মেও সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে তাকে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

নিজের পোস্টে আঘাতের বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা মজার ছলে নিজেকে ‘জীববিজ্ঞানের শিক্ষক’ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এটি তার ক্যারিয়ারে পরপর তৃতীয় বড় ধরনের শারীরিক আঘাত। এ অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে, কাজের চাপে নিজের শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয়নি। তার ভাষায়, মানুষের শরীরকে কোনো যন্ত্রের মতো ব্যবহার না করে যথাযথ বিশ্রাম ও যত্ন দেওয়া উচিত।

চোটের কারণে ব্যথা থাকলেও সেটি সহনীয় বলে জানান এই অভিনেত্রী। তবে এই অনাকাঙ্ক্ষিত বিরতিকে তিনি নেতিবাচকভাবে দেখছেন না। বরং তার বিশ্বাস, এটি হয়তো ঈশ্বরের পক্ষ থেকে কিছুটা থেমে নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটি সুযোগ। তিনি বলেন, কাজের ব্যস্ততার কারণে তিনি কখনোই স্বেচ্ছায় বিশ্রাম নিতেন না, তাই এই বিরতি হয়তো তার জন্য প্রয়োজনীয় ছিল।

বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন রাশমিকা। নিয়মিত জিম করা, ওয়ার্কআউট ও দৌড়ানোর সুযোগ না পাওয়াই তার কাছে সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেন। অবসর সময় কাটাতে তিনি জিগস পাজল সমাধান করছেন এবং একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা, শুভকামনা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশমিকা মান্দানা। তিনি জানান, নিজের শারীরিক অবস্থার নিয়মিত আপডেট ভক্তদের জানাবেন এবং যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে চান।

উল্লেখ্য, রবীন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ আদিবাসী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশন থ্রিলার। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীকেন্দ্রিক প্যান-ইন্ডিয়া অ্যাকশন চলচ্চিত্র। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পড়ুন:অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন