বিজ্ঞাপন

চার বছর পর টেনিস কোর্টে একসঙ্গে ভেনাস-সেরেনা উইলিয়ামস

দীর্ঘ চার বছর পর আবারও প্রফেশনাল টেনিস কোর্টে জুটি বেঁধে দ্বৈত ইভেন্টে ফিরছেন টেনিস কিংবদন্তি উইলিয়ামস বোনদ্বয়— ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস। ওয়াইল্ডকার্ড এন্ট্রির মাধ্যমে তারা আসন্ন সিনসিনাটি ওপেনে একসঙ্গে ডাবলস খেলবেন।

বিজ্ঞাপন

শুধু শৈশবের বাড়ির আঙিনার কোর্টেই নয়, বিশ্ব টেনিসেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়ামস বোনদ্বয়। দ্বৈতে তাদের অর্জন ঈর্ষণীয় মোট ২২টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১৪টি গ্র্যান্ড স্লাম। অলিম্পিকেও তিনটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন তারা। সবচেয়ে বড় বিষয়, গ্র্যান্ড স্লামের কোনো দ্বৈত ফাইনালেই কখনো হারেননি এই দুই বোন।

এককে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের ঝুলিতে রয়েছে ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা, যা ওপেন যুগে সর্বোচ্চ। অন্যদিকে বড় বোন ভেনাস উইলিয়ামস জিতেছেন সাতটি গ্র্যান্ড স্লাম। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পর দুজনই অবসরে গেলেও টেনিস থেকে পুরোপুরি দূরে থাকতে পারেননি।

চল্লিশের গণ্ডি পেরিয়েও এখনও প্রতিযোগিতামূলক টেনিসে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন দুই বোন। ৪৬ বছর বয়সী ভেনাস এবং ৪৪ বছর বয়সী সেরেনা এবার আবারও একসঙ্গে নামবেন দ্বৈতের কোর্টে।

আগামী ১১ থেকে ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে ডব্লিউটিএ ১০০০ সিনসিনাটি ওপেন। সেই টুর্নামেন্টেই ওয়াইল্ডকার্ড এন্ট্রিতে অংশ নেবেন উইলিয়ামস বোনদ্বয়।

২০২২ সালের ইউএস ওপেনের পর এই প্রথম আবারও একই দলে খেলবেন ভেনাস ও সেরেনা। দীর্ঘ বিরতির পর কিংবদন্তি এই জুটির প্রত্যাবর্তন টেনিসপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

পড়ুন : টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন