জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌবনের গান সেমিনার-লাইব্রেরিতে ‘নজরুল কর্নার’- এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার নতুন কলা ভবনের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে নজরুল কর্নারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। কবি নজরুলের কারণে বাংলাদেশকে বিশ্বে আলাদাভাবে পরিচিত করেছে। কবি নজরুলের কর্ম ও সাহিত্য প্রচার ও প্রসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। আর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ অন্যতম ভূমিকা পালন করছে। এই ‘নজরুল কর্নার’-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি নজরুলের সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে পারবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে বইয়ের সংখ্যা এবং অধিক সংখ্যক কপি রাখতে হবে।’
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) সভাপতিত্বে এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী, সহকারী পরিচালক মো. ফখরুল আলম, অনুষ্ঠান সংগঠক মো. আব্দুস সালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. পারভীন আক্তার জেমী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, প্রফেসর ড. মার্জিয়া আক্তার, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, সহকারী অধ্যাপক তানিয়া আক্তার, প্রভাষক জুয়েনা জাহান এ্যানি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার-লাইব্রেরি ‘নজরুল কর্নার’-এ কবি নজরুলের রচিত একশত বই নিয়ে উদ্বোধন করা হয়। বইগুলোর বড় অংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রদান করে এবং বাঁকী বইগুলো বিভাগ ক্রয় করে।
পড়ুন:আত্রাই নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
ইমি/


