বিজ্ঞাপন

লন্ডনের মঞ্চে একসঙ্গে গাইবেন নচিকেতা ও জয় শাহরিয়ার

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের সখ্য বেশ পুরনো। দুজনে একসঙ্গে গান করেছেন, অ্যালবামও করেছেন। আবার ঢাকার মঞ্চে একসঙ্গে কনসার্টও করেছেন।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই কলকাতা সফরে গিয়েছিলেন জয়। বৈঠক করেছেন নচিকেতার সঙ্গে। সে ছবি সামনে আসার পর থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল, দুজন হয়তো ফের নতুন কিছু করতে চলেছেন।

গতকাল রাতে সে চমকপ্রদ খবরটি সামনে আনলেন জয়। জানালেন, এবার আর ঢাকায় নয়, নচিকেতা ও তিনি গাইবেন যুক্তরাজ্যের লন্ডনে। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তারা।

২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। খবরটি শেয়ার করে লন্ডনবাসীকে কনসার্টে গান শোনার আমন্ত্রণ জানিয়েছেন জয়। তার ওই পোস্টে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতের মানুষেরাও। কেননা বিদেশের মঞ্চে বিদেশি শিল্পীর সঙ্গে বাংলাদেশি শিল্পীর এরকম বড় পরিসরের আয়োজন সচরাচর দেখা যায় না।

পড়ুন : হামের চিকিৎসায় নিঃস্ব পরিবার, ৮৯ শতাংশকে নিতে হয়েছে ঋণ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন