বিজ্ঞাপন

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতিকালে ৬ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর ২নং সেক্টরের ‘অরন্য বাহার’ রেস্টুরেন্টে ডিবি পরিচয়ে ডাকাতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ৪ আগষ্ট সোমবার রাত ২ টার দিকে ঘটনাস্থল থেকে ৩ জনসহ বাকি ৩ জনকে পৃথকস্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের মোঃ শুরুর ত্যাহার আলী, ভোলার মোঃ আহাদ ওরফে অনিম, মোঃ রাব্বি ওরফে বিল্লাল (২৬), রাজধানীর দিয়াবাড়ি এলাকার শুকখান।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গতরাতে গ্রেফতারকৃত ৬ জনসহ ১৫ জনের ডাকাতদল পূর্বাচলের ২নং সেক্টরে একটি রেস্টুরেন্টে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে রেস্টুরেন্টে আগত লোকজনের কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় টহলরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জন এবং আরও ৩ জনকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েচ ( মেট্রো-চ-১৪-৬৯৪০),)লুট করা ১২ টি মোবাইল থেকে ৬ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় অরন্য আবাস রিসোর্টের পক্ষে।আবির রায়হান নামীয় ভুক্তভোগীর অভিযোগ পেয়ে তা মামলা রুজু করা হয়েছে।

পড়ুন:মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন