সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক মোড়ল সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মামলা, পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার এবং মাদক, চোরাচালান পন্য উদ্ধারে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (৪ আগস্ট) সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়া গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, গোয়াইনঘাট থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে অসহায়, দুস্থ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সিলেট জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় থানার প্রতিটি কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, গোয়াইনঘাট থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
পড়ুন:ফকিরহাটে সমাজসেবার কার্যালয়ের সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
ইমি/


