বিজ্ঞাপন

মোংলা উপকূলে অত্যাধুনিক পানি‌ শোধনাগার স্থাপন করেছে কোস্ট গার্ড

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে একটি আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করা হয়।

সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ায় মোংলা অঞ্চলে লবনাক্তার মাত্রা অত্যন্ত তীব্র। বিশুদ্ধ পানির জন্য একরকম যুদ্ধ করতে হয় এ অঞ্চলের মানুষের। RO প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন।

এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের নিজস্ব অর্থায়নে এই পানি শোধনাগার টি নির্মাণ করেছে, যা ঐ এলাকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিস আলমের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন