বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের বহিষ্কৃত সাবেক সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে নাম থাকায় নিষিদ্ধ ঘোষিত সাবেক কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মোঃ হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি ছিলেন। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক নিষিদ্ধ ঘোষিত সাবেক কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মোঃ হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মন্ত্রিসভায় হতে পারে বড় রদবদল: আসতে পারেন ত্যাগী নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন