বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে হায়না সদৃশ্ বন্য প্রাণীর হামলা, আহত ১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হায়না সদৃশ একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে কেউ বাড়ির আঙিনায়, কেউ আবার পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য প্রাণী লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। প্রাণীটি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। পরে কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায়।

আহতদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

বুড়িপুকুর গ্রামের আল মামুন জানান, প্রাণীটি অত্যন্ত হিংস্র আচরণ করছিল। মানুষ দেখলেই তেড়ে গিয়ে কামড় দিচ্ছিল। একপর্যায়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে প্রাণীটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অনেকেই প্রাণীটিকে হায়না বলে দাবি করছেন। তবে কেউ কেউ বলছেন, একটি মাত্র প্রাণীই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব হামলা চালিয়েছে।

আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষতস্থান পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর অনেকেই ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। বন্য প্রাণীটির সন্ধানে স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কোনাবাড়ীতে ৪৪টি মোবাইল, দুইটি ল্যাপটপসহ-২ জনকে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন