বিজ্ঞাপন

কোনাবাড়ীতে ৪৪টি মোবাইল, দুইটি ল্যাপটপসহ-২ জনকে আটক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পূর্ব পাড়া এলাকা থেকে ৪৪টি চোরাই মোবাইল ফোন ও দুইটি ল্যাপটপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান,গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন।

আটকৃতরা হলেন,মনজুরুল মন্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে একটি চক্র চোরাই মোবাইল ও ইলেকট্রনিক পণ্য বেচাকেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান পরে করে। অভিযানের দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয় । তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যান্ডের ৪৪টি মোবাইল ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন