বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকাল ৮ টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান ও শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক।

পরে শহীদ সাকিব আনজুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোঃ নাজমুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন : বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় পতন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন