বিজ্ঞাপন

বিজিবির ধাওয়ায় ২০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকা থেকে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে উপজেলার নোয়াবাদী নামক এলাকা থেকে ইয়াবা গুলো জব্দ করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াবাদী এলাকায় ফাঁদ পেতে বসে থাকে বিজিবি সদস্যরা।

এসময় সন্দেহজনক একজন ব্যক্তিকে মাথায় ঘাস বোঝাই ঝুড়ি নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি’র টহলদল কর্তৃক ধাওয়া করলে ঘাস ভর্তি ঝুড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহলদল ফেলে যাওয়া ঘাস তল্লাসী করে ঘাসের ঝুড়ির ভিতরে অভিনব উপায়ে গামছার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট দুটি থেকে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন