বিজ্ঞাপন

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির ফুল দিতে জেলা প্রশাসনের বাধা

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির ফুল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধাবর সকাল ১১ টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলে গেলে এ ঘটনা ঘটে। পরে এনসিপি’র নেতৃত্ববৃন্দ ফুল না দিয়েই চলে যায়। অভিযোগ প্রশাসনের আগে কেউ ফুল দিতে পারবে না।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত পোগ্রাম ছিলো আমরা শহিদদের সম্মানে বেলা সাড়ে ১০ টায় ফুল দিবো। কিন্তু পৌনে ১১ টার দিকে এনডিসি লাবিবুজ্জামান মুস্তাবীন এসে আমাদের অবগত করেন জেলা প্রশাসন ১২ টার দিকে ফুলেল শ্রদ্ধা জানাবেন। তারপর আপনারা ফুল দিতে পারবেন। যেখানে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ভোর থেকে শুরু হয়, সেখানে জুলাই নিয়ে তাদের কেন এতো গড়িমসি, একটা প্রশ্ন থেকে যায়। আমাদের বাঁধা দেয়ার কারনে আমরা চলে যাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল সারা দেননি।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন