বিজ্ঞাপন

আজকের প্রশাসন এখনো ফ্যাসিস্ট আমলের প্রভাবমুক্ত নয়: জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, বর্তমান পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসনের একটি অংশ এখনো অতীতের ফ্যাসিস্ট শাসনামলের প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। তিনি দাবি করেন, এ কারণে প্রশাসনের কার্যক্রমে সেই সময়ের মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাভেদ মাসুদ মিল্টন বলেন, “আজকের পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন দীর্ঘদিন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রণে ছিল। এখনো তারা বুঝতে পারেনি যে, তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশাসনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছে। এ কারণে তারা বিএনপির বক্তব্য ও জনগণের প্রত্যাশা সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না।”

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা নন। আপনারা রাষ্ট্রের কর্মচারী। তাই কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার চেষ্টা করলে দেশের মুক্তিকামী মানুষ তা কখনো মেনে নেবে না।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গাবালীতে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন