বিজ্ঞাপন

হবিগঞ্জে ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকার আহ্বান সাবেক বিচারপতির

ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

আজ দুপুরে বাহুবল উপজেলার ঐতিহাসিক চন্দ্রছড়ি দরবার শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও শোক পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘কবরে আজাব হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। শিয়া-সুুন্নী যাই বলেন না কেন ? সকলেইতো মুসলমান। যেহেতু সকলেই মুসলমান তাহলে শিয়া-সুুন্নী নিয়ে ঝগড়া করার কথা না। আমাদের সকলকে ঝগড়া-ফ্যাসাদ থেকে দূরে থাকতে হবে, ঝগড়া ফ্যাসাদে যু্ক্ত থাকলে শয়তান খুশি হয়ে যায়।

ঐতিহাসিক চন্দ্রছড়ি দরবার শরীফের পীরজাদা সৈয়দ আব্দুর রব সুমনের সভাপতিত্বে ও দরবার শরীফের পীরজাদা সৈয়দ আল আমিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা ড. এস.এম ইলিয়াছ, বি-বাড়িয়া ঐতিহাসিক চাপুইর দরবার শরীফের পীরজাদা আল্লামা মুফতি সৈয়দ আব্দুল মবিন ও ঐতিহাসিক সুলতানশী দরবার শরীফের পীরজাদা সৈয়দ রফিকুল হুসাইনী চিশতীসহ অনেকেই।

এর আগে সৈয়দ দস্তগীর চন্দ্রছড়ি মাজার জিয়ারত করে ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন