বিজ্ঞাপন

লেবাননে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও দেশটিতে আরও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এমন তথ্য প্রকাশ করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে কূটনৈতিক এই প্রক্রিয়ার পাশাপাশি নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। এ বিষয়ে আরও কিছু পদক্ষেপ নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।

এদিকে, সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননে সম্ভাব্য নতুন হামলার কথা মাথায় রেখে সেনাবাহিনী বিভিন্ন ধরনের অভিযান পরিকল্পনা করছে। অন্যদিকে, চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, লেবাননে আরও কঠোর ও বিস্তৃত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন চেয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। গুরুতর আহত চার সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কতার পর মানসুরি শহরের অনেক পরিবার নিরাপদ স্থানে চলে গেছে।

রোমে ইসরায়েল-লেবাননের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

পড়ুন: রক্ত দিয়ে বদলেছেন ইতিহাস: কষ্টে দিন কাটছে জুলাই যোদ্ধাদের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন