বিজ্ঞাপন

রাজধানীতে নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকার সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা করছে, ২-৩ দিন আগে এই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় এটি একজন নারীর মরদেহ। আমাদের ধারণা, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন: রক্ত দিয়ে বদলেছেন ইতিহাস: কষ্টে দিন কাটছে জুলাই যোদ্ধাদের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন