দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমান জনগণকে অগ্রাধিকার দিয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন। তবে সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে।
বিএনপির এই নেতা বলেন, অতীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছিল। বর্তমানেও একই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।
পড়ুন: ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
আর/


