বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সাড়া দিয়ে এবার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলো গাজীপুর সাংবাদিক সমিতি।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) বেলা ১২ টায় গাজীপুর মহানগরের পারিজাত কোনাবাড়ী‌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।

গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আইয়ুব সরকার মাস্টার, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলায়েত হোসেন (পারু), গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক,নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজী,থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল,গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর,১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন জিয়া, থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন,১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানা,গাজীপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ নাছিমা আক্তার রেনু, আনন্দ টিভির প্রতিনিধি অজয় সরকার ঝুটন,কালবেলার প্রতিনিধি মানিক, নাগরিক টিভির প্রতিনিধি ইউসুফ আহমেদ তুষার, কবির হোসেন জয়, এ্যাড.শাহাদাত হোসেন, ইয়ামিন, হোসেন, শাওন আহমেদ,১১ নম্বর ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন।এই ঘোষণা বাস্তবায়নে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমরা যদি প্রতিটি মানুষ বছরে একটি করে বৃক্ষ রোপণ করি তাহলে ৫ বছরে ২৫ কোটিরও অধিক বৃক্ষরোপণ করা কার্যকর হয়ে যাবে।

সাজ্জাদুর রহমান মামুন আরো বলেন,গাছ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রতিটি নি:শ্বাস নিতে গাছ আমাদের অক্সিজেন দিয়ে সহায়তা করে।তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও আমাদের সকলের নিতে হবে।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইসমাইল হোসেন (রনি) বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়।যা আমরা গ্রহণ করি।ফলে আমরা প্রাণ ভরে নি:শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি।গাছ আমাদের ফুল দেয়,ফল দেয়,ছায়া দেয়,ফল গাছের মাধ্যমে আমাদের খাবারের পুষ্টি ও নানা ধরণের ভিটামিনের চাহিদা মেটায়, ঔষধি গাছ আমাদের সুস্থ থাকতে সহায়তা করে।বনজী গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা সহ আমাদের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করে।অতএব জীবনের প্রশান্তিতে বৃক্ষরোপণের বিকল্প নাই।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা মূলক আলোচনা সভা শেষে স্কুল, মসজিদ ও গোরস্থানের পাশে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির পালন করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে খালি জায়গায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।এসময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পড়ুন:সিরাজগঞ্জে ৪ দিন ধরে যমুনার পানি বাড়ছে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন