শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
আর/


