কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মোঃ জুয়েল রানা (২৪) নামে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা শহরের মধ্য বাজারে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজি আশিক বাহার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ভাই ভাই ফার্মেসী’ নামে প্রতিষ্ঠানটিতে ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩ এর ধারা ৪০(গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মোঃ জুয়েল রানা (২৪)-কে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় জেলা ওষুধ প্রশাসন কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিদর্শক মোঃ রহমত উল্লাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আইনশৃঙ্কলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ধামরাইয়ে ২ হাসপাতাল ও ফিলিং স্টেশনে জরিমানা


